একাত্তর বাংলা ডেস্ক
সারা দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে আক্রান্ত কেউই মারা যাননি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এগারো জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৪ জন। দেশে শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ৩৬ জন নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৫৭৮ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

