বাগেরহাটে ৪ পিস্তল ও ১৩টি ককটেল জব্দ

Date:

একাত্তর বাংলা

বাগেরহাটের ফকিরহাট থেকে চারটি দেশি–বিদেশি পিস্তল ও ১৩টি ককটেল জব্দ করেছে র‍্যাব-৬। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব। উদ্ধার হওয়া বিস্ফোরক ও ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করে র‌্যাব।

আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল বলে র‌্যাব দাবি করেছে।

খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে। সেই টহলের অংশ হিসেবে গোপণ সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি–বিদেশি পিস্তল ও ১৩টি শক্তিশালী ককটেল জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জব্দকৃত কটকটেলগুলো ধ্বংস করা হয়। ছবি: ইনডিপেনডেন্ট

জব্দকৃত কটকটেলগুলো ধ্বংস করা হয়। ছবি: ইনডিপেনডেন্ট

নাশকতা করতে কিছু দুষ্কৃতিকারী এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুত করেছিল বলে দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।

মো. ফিরোজ কবির আরও বলেন, উদ্ধার হওয়া বিষ্ফোরক ককটেলগুলো শক্তিশালী। এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছিল, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান