বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Date:

মতিন রহমানঃ-জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যকান্ডের এজেহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন মহলের আয়োজনে পুরাতন বাসস্ট্যন্ড বটতলা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন, বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিন রহমান,সাংবাদিক এইচ এম মূসা আলী, নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুন জান্নাত।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল হায়দার, সরকার রাজ্জাক ,সরওয়ার জামান রতন, মাসুদ উল হাসান,রাশেদুল ইসলাম রনি,আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা, মনিরুজামান লিমন,লিয়াকত হোসেন বাবুল, আল মোজাহিদ বাবু, শাহনাজ পারভীন, মাহাবুর রহমান ময়ুরসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার এক মাস হতে চললেও মামলায় এজাহার ভুক্ত ২২ আসামীর মধ্যে মাত্র ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এজেহার ভুক্ত ১৭ আসামী এখনো ধরাছোঁয়ার বাহিরে।  তাই বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির ব্যাবস্থা না করলে আগামী দিনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান সাংবাদিকরা নেতারা।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এই হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান