বকশীগঞ্জে সাংবাদিকদের অনশন ভাঙালেন-মেয়র নজরুল ইসলাম

Date:

মতিন রহমানঃ-জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় জড়িত এজেহার ভুক্ত আসামীদের গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচী শুরু করেছে উপজেলার কর্মরত সর্বস্তরের সাংবাদিক।শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ গেটে সামনে আমরণ অনশনে বসেন সাংবাদিকরা। অনশন কর্মসূচী পালন কালে সিনিয়র সাংবাদিক সা‌ফিনুর ইসলাম মেজরসহ কয়েকজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর।এ সময় তিনি সাংবাদিকদের সাথে একত্তা প্রকাশ করেন ও সান্ত্বনা দিয়ে খেজুর ও জুস পান করিয়ে অনশন ভাঙান।
পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর ব‌লেন,আমা‌দের দাবী একটাই সাংবা‌দিক গোলাম রাব্বানী নাদিম ‌কে যারা হত্যা ক‌রে‌ছে, না‌দিম‌কে হত্যার জন্য যারা ষড়যন্ত্র ক‌রে‌ছে,যারা মদত দি‌য়ে‌ছে ও আসামী‌দের আশ্রয় দাতা প্রশ্রয় দাতা তা‌দের মু‌খোশ আমরা উ‌ন্মোচন কর‌বো। নিরাপরাধ কেউ যাতে সাজা না পায়। দ্রুত সময়ের মধ্যে এজেহার ভুক্ত আসামীদের গ্রেফতার করতে হবে তা না হলে আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
উল্লেখ্য ১৪ জুন-বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় আওয়ামী লীগের একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও আরও ২০/২৫ জন অজ্ঞাত আসামী দিয়ে মামলা করেন।এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ জন গ্রেফতার হলেও মামলার এজাহারে উল্লেখ করা ২২ জনের মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এখনও ১৭ জন এজেহার ভুক্ত আসামী গ্রেফতার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান