সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা শামীম গাজী গ্রেফতার

Date:

মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম গাজী (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিওিতে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ও সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে এবং মামলায় নামীয় আসামী আমর আলী গাজীর ছোট ভাই।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় শামীম গাজীকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় রোববার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা সাংবাদিক নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় এজেহার ভুক্ত ৫ আসামীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩