সুমন ভৌমিকঃ নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর তত্বাবধানে মাদক উদ্ধারে একের পর এক সফলতা পেয়ে যাচ্ছে।
তথ্য সূত্রে জানা যায়, পহেলা মে রাত ১১টা ৫০ মিনিটে নেত্রকোনা ডিবি’র ওসির তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই সোহাগ ও এএসআই মশিউল এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন মৌদাম বাজার সংলগ্ন আবদুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর রাত ৬ কেজি গাাঁজাসহ মাদক ব্যবসায়ী ইন্নাস আলী মোড়ল এর পুত্র মোঃ হারুনুর রশিদ (৩০) ও মোহাম্মদ সম্রাট এর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়। এদের উভয় এর বাড়ি পূর্বধলা থানাধীন মৌদাম কান্দাপাড়ায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

