সুমন ভৌমিকঃ ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জাতির জনকের ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে। ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় দিবস উপলক্ষে সরকারিভাবে কেন্দ্রীয় অনুষ্ঠানসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ময়মনসিংহ মহানগরে কৃষ্ণচূড়া চত্বরে বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা পুলিশ এর আয়োজনে বর্ণাঢ্য ও মনমুগ্ধকর আনন্দ উদযাপন করা হয়।
“স্বাধীনতার মহানায়ক বাংলাদেশ পুলিশের নির্দেশক” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নেতৃত্বে দিবসটির সূচনাতেই চেতনা অম্লানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতার পর কৃষ্ণচূড়া চত্বরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিট পুলিশিং ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রিত করে বিশেষ অনুষ্ঠান পালন করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধক ছিলেন জেলা পুলিশ সুপার। অনুষ্ঠানে কেককাটা, ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণের প্রামাণ্য চিত্র ও মনোজ্ঞ সংগীত পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম) এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি), ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার, ময়মনসিংহ জেলা শাখা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কাউন্সিল বীর মুুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা শাখার সহ-সভাপতি এবং ময়মনসিংহ আইনজীবি সমিতি’র সভাপতি এডঃ বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, আনন্দ মোহন কলেজের প্রিন্সিপাল নারায়ন চন্দ্র ভৌমিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিআইডি’র পুলিশ সুপার ড. মোঃ মামুনুল আনছারী, ময়মনসিংহ পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট ফাহিমা হোসেনসহ প্রমুখ।

