ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালন করেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়। ৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় শিববাড়িস্থ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালি এর সভাপতিত্বে এই দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এক আলোচনা সভায় মিলিত হয়।

নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ এই দিবসটি পালন করছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালন করেছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালি প্রতিবেদককে বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে সকল ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে। দেশের উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগে আজ নারীরা ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে সফল। তিনি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

ময়মনসিংহে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. সেলিনা রশীদ, ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ রাশেদা তাহমিনা প্রীতি, কার্যনির্বাহী সদস্য আনোয়ারা খাতুন।

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেমা খাতুন সিদ্দিকা জেসমিন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান