একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৭ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী মদন চন্দ্র সিংহ রায় দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়নের জোয়ারে ভাসছে ইউনিয়নটি। দু-দুবারের নির্বাচিত সফল চেয়ারম্যান তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রী মদন চন্দ্র সিংহ রায় দায়িত্ব নেওয়ার পর সাংসদের আর্শিবাদ নিয়ে ইউনিয়নের রাস্ত-ঘাট, স্কুল, মাদ্রসা, মসজিদ, মন্দির, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
গ্রাম্য রাজনৈতিক প্রতিকুলতা এড়িয়ে চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে অনেকেই হিংসা পরায়ন রয়েছে। তবে তিনি সামাজিক ভাবে সাধারন মানুষের গ্রহনযোগ্য চেয়ারম্যান বলে পরিচিতি রয়েছে।
চেয়ারম্যার শ্রী মদন চন্দ্র সিংহ নিজ অর্থায়নে মসজিদ ও মন্দিরের কাজসহ অনেক গর্ত ভরাট করে জন চলাচল সুগম করেছেন। তিনি গরীব মেয়েদের বিবাহের সহযোগিতা করে থাকেন। সামাজিক ভাবে দানশীলতার পরিচিতি রয়েছে তার।
এ বিষয়ে ইউনিয়নের একাধীক নারী ও পুরুষের সঙ্গে আলাপকালে জানা যায়, একজন ভাল চেয়ারম্যান আমরা পেয়েছি যে জনগণের সুখ ও দুঃখের পাশে থাকে। ইউনিয়নে ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে। এই চেয়ারম্যানকে উন্নয়নের প্রতীক বলতে পারেন। তার নামে অনেকে হিংসা পরায়ন হয়ে সমালোচনাও করে থাকে। সাধারন জনগণ বলেন, আমরা বদনাম কারিদের ধিক্কার জানাই।
এ বিষয়ে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী মদন চন্দ্র সিংহ রায় বলেন, আমি জনগনের প্রতিনিধি। জনকল্যাণে ও ইউনিয়নের উন্নয়নের কাজ করি।
জননেতার আর্শিবাদ নিয়ে ও তার নির্দেশে ইউনিয়নের প্রতিটি স্কুল, মাদ্রসা, মন্দিরসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। জনগনের সেবা করা ও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই তার লক্ষ্য বলে জানান তিনি।

