এসএম আকাশঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৯ জুয়ারিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার র্ফোস ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন গালাহার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন (২৫)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, একইদিন এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা গোলচত্বর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রাহাত মিয়া (২২)-কে গ্রেফতার করে।
অন্য দিকে, ৯ ফেব্রুয়ারি এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্স তারাকান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন হরিয়াগাই এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া (২৯)-কে গ্রেফতার করে।
এছাড়া একইদিন এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স ফুলবাড়ীয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাথীন বৈদ্যবাড়ী থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ হাবিবুর রহমান (৩০), মনিরুজ্জামান সাদ্দাম (২৫), মোঃ ইমরান হোসাইন (২১), ওমর ফারুক (২৩), রাশেদুল ইসলাম রাসেল (২৩), জসিম উদ্দিন (২৫), মাহমুদুল হাসান (৩২), মোঃ মনিরুজ্জামান মনির (২৭) ও সুলতান আহম্মেদ দুধু (২০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

