রুমি ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ১ জন মাদক ব্যবসায়ী ও ১ জন ডাকাতি মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানায়, ২৬ ডিসেম্বর এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন মল্লিকবাড়ী থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ কুদ্দুসের পুত্র মোঃ আশরাফ আলী @ আরছুব আলী(৩৩)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, ২৬ ডিসেম্বর এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন লাখপুর বাজার থেকে ময়মনসিংহ নান্দাইল মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮/০৩/২০২০ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী মৃত আঃ মান্নানের পুত্র মোঃ কাজল বেপারী (৪০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

