এস এম আকাশঃ ২৬ ডিসেম্বর শনিবার রাতে ময়মনসিংহ জেলা পুলিশ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ জেলা পুলিশ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ। । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাতেহা পারভীন লুনা, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ ও রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ পত্নী এবং মিসেস কানিজ আহমার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, বাছির উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নারী একক ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বর্ষা রানী রাজেশ্বরী ও সুমী আক্তার অংশ নেন। খেলায় বর্ষা রানী রাজেশ্বরী বিজয়ী হয়েছেন।
পুরুষ দ্বৈত খেলায় ১নং দলে জেলা পুলিশের বিশেষ শাখার পক্ষে প্রতিযোগীতায় অংশ নেন এসআই শহিদুল হক মীর ও কনস্টেবল শরীফ আল মাহমুদ এবং ২নং দল রিজার্ভ অফিসের মনিরুল ইসলাম মাসুদ ও মজিবুর রহমান। দ্বৈত পুরুষ খেলায় ১নং দল জেলা বিশেষ শাখা বিজয়ী হয়েছে।
৪২টি দলের মধ্যে অনুষ্ঠিতব্য এখেলায় রেফারি হিসাবে ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও ব্যাডমিন্টন ফেডারেশনের রেফারি ইকবাল হোসেন এবং সাঈদ হোসেন।

