রুমি ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে হেরোইন ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্র জানায়, ১৫ ডিসেম্বর এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্স হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন ধোপাগুছিনা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আঃ জব্বার এর পুত্র মোঃ সুমন (৩২)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

