রোকসানা আক্তারঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্র জানায়, ১৭ ডিসেম্বর এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন পূর্ব পাঁচপাড়া থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল করিম এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৭) ও সোহরাব হোসেন এর পুত্র মোঃ জুবায়ের হোসেন আমিরুল (২৪)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

