মতিন রহমান॥ বকশীগঞ্জে দিবালোকে ইসলামী ব্যাংক ম্যানেজার মকবুল হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১ টার দিকে পৌর শহরেরর সওদাগর পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়,মকবুল হোসেন ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। বুধবার সকালে তার স্ত্রী স্কুলে যান। তালাবদ্ধ বাসায় কেউ না থাকায় ওয়াল টপকে বাসায় ডুকে দরজা ভেঙ্গে আলমারীর ড্রয়ারে থাকা প্রায় ১২ ভরি গহনা ও নগদ প্রায় আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,বিষয়টি জেনেই তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
বকশীগঞ্জে দিবালোকে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি
Date:

