মতিন রহমান॥ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী দুই শত উপকার ভোগীদের মাঝে ভাতা বহি বিতরন করা হয়েছে।
বুধবার(৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পৌরসভা প্রাঙ্গনে ভাতা বহি বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,থানার অফিসার ইনচাজ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,হিন্দু কল্যান পরিষদের সভাপতি রমেশ চন্দ্র কর্মকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমূখ।

