রুমি ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্র জানায়, ৭ ডিসেম্বর এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্স ভালুকা মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন জামিরদিয়া থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ সাইদুল ইসলাম (৩৮) ও মোঃ আঃ লতিফ মিয়া’র পুত্র মোঃ মাসুদ রানা (৩৫)।
সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বাড়ি নগর হাওলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

