রুমি ভৌমিক, রোকসানা আক্তারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে স্বাধীনতা বিরোধী মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীকর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ২ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় শিববাড়িস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলের মাঝে জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শামসুন নাহার পারভীন, নাহিদ ইকবাল, রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক ড. সেলিনা রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদা রহমান পলি, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, জেসমিন মিনুসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, জঙ্গীবাদীরা, মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরী নিয়ে সমগ্র বাংলাদেশে যে অপপ্রচার এবং বাংলাদেশের মানুষকে ধর্মীয় দোহাই দিয়ে উস্কানিমূলক কথার্বাতা বলে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। জঙ্গীবাদী, মৌলবাদীরা অপপ্রচার চালাচ্ছে আওয়মী লীগ সারা বাংলাদেশে মূর্তি স্থাপন করছে। ভাস্কর্য হচ্ছে ইতিহাসের প্রতীক। আমরা ভবিষ্যত প্রজন্মকে এই ভাস্কর্য দ্বারা ইতিহাস সমন্ধে জানাবো। স্বাধীনতার ইতিহাসের সাক্ষী হিসাবে অনেক জায়গায় ভাস্কর্য তৈরী করা হয়েছে। জাগ্রতবাংলা, একাত্তরবাংলা বিভিন্ন নামে এই ভাস্কর্য দ্বারা আমরা স্বাধীনতার ইতিহাস সমন্ধে নতুন প্রজন্মকে জানাতে পারি।
এসময় নেতৃবৃন্দরা বলেন, জঙ্গীবাদী, মৌলবাদীদের বাংলার মাটিতে ঠাঁই নেই। জঙ্গীবাদী, মৌলবাদীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ সরকারের সাথে আছে ও থাকবে। ইতিহাসের সাক্ষী হিসাবে ভাস্কর্য অতীতে ছিল, ভাস্কর্য আছে, ভাস্কর্য থাকবে।

