একাত্তর বাংলা রিপোর্টঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১ ডিসেম্বর সকাল ১১টায় ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোছাঃ শাসছুন্নাহার বেগম এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লুল এর পরিচলানায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক দুকুল চন্দ্র দেব, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনামুল হক খান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: খরিলুর রহমান, গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, তারাকান্দা শাখার সভাপতি মো: সাইদুর রহমান, শিক্ষক নেতা মো: মিজানুর রহমান, ভালুকা শাখার সাধারণ সম্পাদক এবি সিদ্দিক সহ ১৩ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনের রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাগলা উপজেলা শাখার সভাপতি মো: বজলুর রহমান বাহার। এ সময় মোছাঃ শামছুন্নাহার বেগমকে সভাপতি ও মোঃ চাঁন মিয়াকে সাধারন সম্পাদক হিসাবে প্রস্তাব ও সমর্থকের মাধ্যমে কন্ঠভোটে পুনরায় নির্বাচিত করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

