বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা ॥ বকশীগঞ্জে জোড় পূর্বক নিরীহ এক পরিবারের জমি জবর দখল ও একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে প্রভাবশালী আসাদুজ্জামান গংদের বিরুদ্ধে। বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার ভুক্তভোগী কুরবান আল জানান,জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশী সুরুজ্জামানের ছেলে প্রভাবশালী আসাদুজ্জামান গংরা তার সাথে শত্রুতা পোষন করিয়া আসিতেছিলো। আসাদুজ্জামান,সুরুজ্জামান, আক্তারুজ্জামান নন্দ, আশরাফুল ইসলাম,আঃ সামাদ ও সাত্তার মিয়া গংরা কুরবান আলীর ক্রয়কৃত জমি জবর দখল করার পায়তারা করতে থাকে। এক পর্যায়ে তারা কুরবান আলীর পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এছাড়াও কুরবান আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে আসাদুজ্জামান গংরা। একাধিক মামলার আসামী হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। আসাদুজ্জামানদের ভয়ে এলাকায় স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না বলেও জানান ভুক্তভোগী কুরবান আলী। এই ঘটনার সুষ্ঠ প্রতিকার চায় অসহায় কুরবান আলী। প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ॥ অসহায় ভুক্তভোগী পরিবার
Date:

