রুমি ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় ফোর্স কোতোয়ালী ও ফুলপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বিপিন পার্কের সামনে ও ফুলপুর থানাধীন খারইপাড় থেকে ৩২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মোখলেছুর রহমান ওরফে স্বপন মিয়া (২৪), কামাল হোসেন (২৫), মোঃ আকাশ মিয়া (২৫), রাশেদুল ইসলাম (২২)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে একইদিনে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন সি কে ঘোষ রোড থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নাদিম হাসান ওরফে পংকজ (২৯), মোঃ আনোয়ার হোসেন (২৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

