এস.এম আকাশঃ সাম্প্রতিক সময়ে সারাদেশেই ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে কিশোর গ্যাং। সারাদেশের মত ময়মনসিংহেও বৃদ্ধি পেয়েছে কিশোর গ্যাং। এতে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বর্তমানে ছোট থেকে বড় সকল ধরনের অপরাধের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এসকল গ্যাং। এদেরকে ব্যবহার করা সহজ এবং সুলভ হওয়ায় বিভিন্ন বড় বড় অপরাধীরাও নিজেরা আড়ালে থেকে এদেরকে ব্যবহার করছে প্রতিনিয়ত। ময়মনসিংহও এর ব্যতিক্রম নয়। নগরবাসী অতিষ্ঠ এদের অত্যাচারে।
ক্রমবর্ধমান এ সংকট থেকে নগরবাসীকে উদ্ধারে সচেষ্ট রয়েছে ময়মনসিংহের প্রশাসন। বিশেষ করে ময়মনসিংহ ডিবি পুলিশের সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে জনমনে স্বস্তি পেতে চলেছে। ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে দিনরাত এবং গ্রেফতারও হচ্ছে কিশোর গ্যাং এর অনেক সদস্য। শহরের অলিগলিসহ বিভিন্ন চিহ্নিত স্পটে ডিবি পুলিশ অনবরত চালিয়ে যাচ্ছে ঝটিকা অভিযান। এ অভিযানেরই ধারাবাহিকতায় আজ উদ্ধার করা হয়েছে ১৫০ পিস ইয়াবা। এসময় গ্রেফতার করা হয় দুজনকে।

