৪র্থ শ্রেণীর ছাত্র হাবিব এর পিতার অসুস্থতায় সংসারের দায়িত্ব নিতে হল

Date:

রেজাউল করিম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ পরিশ্রম সু-ভাগ্যের চাবি কাঠি, ভিক্ষা নয়। পরিশ্রমই বদলাতে পারে একজন মানুষের ভাগ্য। কিন্তু তা যদি হয় অল্প বয়সে সেটা বড় বেদনার। এত অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে উঠবে তা জানা ছিল না ছোট্ট ছেলে হাবিবের। দূর্ঘটনায় আজ পিতা শয্যাশায়ী। তাই পিতার অসুস্থতায় সংসারের হাল ধরছে শিশু হাবিব। হাবিব ২৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

ঘটনাটি সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের রিক্সাভ্যান চালক রিপনের পরিবারে। জানা যায় যে, ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের দরিদ্র রিপন রিক্সাভ্যান চালিয়ে অতি কষ্টে সংসার চালাতো। তিন ছেলে মেয়ে নিয়ে ৫ জনের সংসার। নুন আনতে পান্তা ফুরায় এমন কষ্টের মধ্য দিয়ে চলছিল তার সংসার।

গত কয়েক দিন আগে হঠাৎ দূর্ঘটনায় আহত হয়ে শয্যা শায়িত হয় রিপন। বন্ধ হয়ে যায় তার উপার্যন। চুলায় আগুন জ্বলেনা তার। জুটেনা চিকিৎসার খরচও। পিতার এমন অবস্থা দেখে ঠিক থাকতে পারেনি ৪র্থ শ্রেণির শিক্ষার্থী হাবিব (১০)। সংসারে একমাত্র রোজগারের বাহন রিক্সাভ্যান নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। রিক্সাভ্যান চালিয়ে প্রতি দিন দুই-তিন’শ টাকা আয় হয় । সে টাকা দিয়েই তার অসুস্থ পিতার ঔষধ ও সংসারের চাল-ডাল কিনে আনে হাবিব। ছোট এক ভাই ৩য় শ্রেণিতে পড়ে। একমাত্র ছোট বোনটি শিশু শ্রেণির ছাত্রী।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দেখা মিলে শিশু রিক্সাভ্যান চালক হাবিবের। কথা হয় শিশু বয়সে রিক্সাভ্যান চালনা নিয়ে। বুকে চাপা কষ্ট নিয়ে তার পরিবারের অবস্থা তুলে ধরে হাবিব।

হাবিব জানায়, কয়েক দিন আগে তার পিতা রিক্সাভ্যান চালাতে গিয়ে পায়ে প্রচন্ড ব্যাথা পায়। তারপর থেকে রিক্সাভ্যান চালাতে পারে না। সংসার চলছিল না। বাবার চিকিৎসার খরচ ও সংসারে মা ও ছোট-ভাই বোনের মুখের আহার যোগাতে আর কোন উপায় ছিল না। তাই অন্য কোন উপায় না পেয়ে রিক্সাভ্যান চালাতে বাধ্য হই। প্রতিদিন দুই-তিন’শ টাকা আয় হয়। এ দিয়ে বাবার ঔষধ ও চাল ডাল কিনি। কথাগুলো বলার সময় শিশু হাবিবের দুচোখে অশ্রু ঝলঝল করছিল। তার চোখের ভাষায় বুঝাতে চায় এমন কোন হৃদয়বান আছে কি? যারা আমার পরিবারকে সাহায্য করবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান