আঃ আজিজ সরকারের চেয়ারম্যান উপ-নির্বাচনের বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন শান্ত

Date:

সুমন ভৌমিকঃ ৩নং বোরর চর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ সরকারকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বোরর চর ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বোরর চরের হাজী শওকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ অক্টোবর শুক্রবার দুপুর ৩টায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

৩নং বোরর চর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুলতান আহাম্মেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ মাটি ও মানুষের নেতা, সাবেক ধর্মমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান বক্তা ছিলেন, নতুন প্রজন্মের অহংকার, ময়মনসিংহের কাঙ্খিত জননেতা ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত এবং বিশেষ অতিথি ছিলেন, আশরাফ হোসাইন চেয়ারম্যান ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। প্রধান অতিথি উপস্থিত না থেকেও তার সুযোগ্য পুত্র মোহিত উর রহমান শান্ত’র মাধ্যমে বার্তা পাঠিয়ে বলেছেন, ৩নং বোরর চর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ সরকারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

প্রধান বক্তা ও বর্ধিত সভার নয়নমনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, আজকে আপনাদের সামনে এসেছি নৌকার পক্ষে ভোট চাইতে। বোরর চরাঞ্চলবাসীর কাছে জননেত্রী শেখ হাসিনার অধিকার নিয়ে ভোট চাইতে এসেছি। জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।

মোহিত উর রহমান শান্ত বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহকে আলোকিত করেছেন, ময়মনসিংহকে সম্মানিত করেছেন। বোরর চর ইউনিয়নসহ চরাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। বিদ্যুৎ দিয়ে অন্ধকার চরাঞ্চলকে আলোকিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার আমলে সার ও সেচের জন্য কৃষকদের কোন কষ্ট করতে হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের রুপকার শেখ হাসিনার একজন মনোনীত প্রতিনিধি হিসেবে আব্দুল আজিজ সরকার আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার রাখে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে গত ১২ বছরে ময়মনসিংহবাসীকে ঢাকা-ময়মনসিংহ ফোর লেন রোড উপহার দিয়েছেন এবং সেই ফোর লেনকে দশ লেন করে দিচ্ছেন। ময়মনসিংহকে শিক্ষা বোর্ড দিয়েছেন। এখন শিক্ষার্থীদের কোন সমস্যা নিয়ে ঢাকায় যেতে হবে না। তিনি ময়মসিংহে টাকশাল করে দিয়েছেন, সেখানে বাংলাদেশের সকল টাকা ছাপানো হবে। ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের ব্রাঞ্চ করে দিয়েছেন। চরাঞ্চলের জন্য একটি হাইওয়ে রোড করার অনুমোদন দিয়ে দিয়েছেন। যার ফলে দ্রুততর সময়ে চরাঞ্চলবাসী ময়মনসিংহ শহরে যাতায়ত করতে পারবে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের চিকিৎসার সুবিধার্থে এই ইউনিয়নে সরকারী স্বাস্থ্য ক্লিনিক করে দিয়েছেন। আপনাদের শতভাগ বয়স্কভাতা ও বিধবাভাতা নিশ্চিত করেছেন।

মোহিত উর রহমান শান্ত বলেন, আমার পিতা অধ্যক্ষ মতিউর রহমান যখন ধর্মমন্ত্রী ছিলেন, ৩নং বোরর চর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ সরকার আপনাদের চরাঞ্চলের বিদ্যুতের জন্য অনুরোধ করেছিলেন। আজ তার অনুরোধেই অন্ধকার চরাঞ্চল আলোকিত হয়। আব্দুল আজিজ সরকার আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার রাখেন। তিনি জীবন-যৌবন দলের জন্য ব্যয় করেছেন এবং নিজের জন্য কিছুই করতে পারেন নি। তিনি যদি বিদ্যুৎ বিক্রি করতেন কোটি-কোটি টাকায় বিদ্যুত বিক্রি করতে পারতেন।

জননেত্রী শেখ হাসিনার মনোনীত উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সরকার এর নৌকা প্রতীকে ভোট চাইতে গিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, তিনি নিঃস্ব তাই ভোট কিনতে পারবেন না। আপনারা তাকে ভালোবেসেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। অধ্যক্ষ মতিউর রহমান চেয়েছেন বলেই ইকরামুল হক টিটু মেয়র হয়েছেন, আশরাফ হোসাইন আজকে ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান, তার সন্তান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবু সাঈদ সিরতা ইউনিয়নের চেয়ারম্যান। আব্দুল আজিজ সরকার এই মানুষটি দীর্ঘদিন অধ্যক্ষ মতিউর রহমানের সহযোগী ছিলেন। আওয়ামী লীগের দুর্দিনের সঙ্গী ছিলেন।

এসময় তিনি বলেন, আপনাদের চরাঞ্চলের শতভাগ বিদ্যুতায়নের পিছনে আব্দুল আজিজ সরকার এর অবদান ছিলো। মতিউর রহমান যখন ধর্মমন্ত্রী ছিলেন তখন আপনাদের চরাঞ্চলের রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসাসহ সকল উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছিলেন ৩নং বোরর চর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ সরকার। আপনাদের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাটুকু আপনাদের কাছে আমি রাখতেই পারি।

জননেতা মোহিত উর রহমান শান্ত’র বোরর চরের হাজী শওকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় আগমন উপলক্ষ্যে হাজার-হাজার সাধারণ জনগণ ও নেতাকর্মী প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিল। প্রধান বক্তা আসার পর করতালির মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী। পরে বর্ধিত সভার শেষে মোহিত উর রহমান শান্ত শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীদের মাঝে মাতিয়ে তুলে বলেন, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।

উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি-অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-হোসাইন জাহাঙ্গীর বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি-অধ্যাপক গোলাম সারোয়ার, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক-এডঃ আজহারুল ইসলাম, ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আব্দুস সালাম সরকার, ময়মনসিংহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু, ৫ নং সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক-রাসেল পাঠান, ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক-মোফাকখার হোসেন, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সরকার মো: সব্যসাচী ও শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-ফয়জুর রাজ্জাক উষাণসহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান