বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

Date:

নিজেস্ব প্রতিনিধি॥ বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার এবং তার প্রথম স্ত্রী’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার বাদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের ২য় স্ত্রী বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

১৬ অক্টোবর রাতে বকশীগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলা সূত্রে জানা যায়, দুজনেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক সূত্র ধরে তাদের মধ্যে পরিচয় হয় এবং দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । এক পর্যায়ে উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগমকে বিয়ের প্রস্তাব দেয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। জাহানারা বেগম তাকে তার প্রথম স্ত্রীর কথা বলিলে ইউপি চেয়ারম্যান বলে আমি তাকে তালাক দিয়েছি। পরবর্তীতে ২০১৯ সালের ১১ মার্চ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সাথে রেজি: কাবিন মূলে প্রতিবেশি ধানুয়া কামালপুর গ্রামের মুক্তিযোদ্বা আবুল হোসেনের মেয়ে জাহানারা বেগমের বিয়ে হয়। জাহানারা বেগম মামলার এজাহারে উল্লেখ্য করেন বিয়ের পর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে আপত্তি করায় নজরুল ইসলাম সাত্তার জাহানারা বেগমকে মারপিট করে এবং এক পর্যায়ে তাকে তালাক দেয়। পরে জাহানারা বেগম জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সাত্তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের উভয় পক্ষ আপোষ মিমাংসা হয়ে চলতি বছরের ১৮ মার্চ রেজি: কাবিন মূলে আবারও জাহানারকে বিয়ে করেন নজরুল ইসলাম সাত্তার। দ্বিতীয় দফায় বিয়ের পর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার আবারও মোটা অংকের যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় জাহানারাকে ১৩ অক্টোবর বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। চিকিৎসা শেষে ১৬ অক্টোবর জাহানারা বেগম স্বামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১৭, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী /০৩) এর ১১(গ)/৩০) । মামলার দায়েরের পর থেকেই ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার পলাতক রয়েছে। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তাই তার সাথে যোগাযোগ করা এবং মতামত নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান