একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে এসআই মলয় চক্রবর্তী (পিপিএম) সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছাঃ জুবেদা (৪৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

