একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, ২৮ সেপ্টেম্বর বিকাল ৫ টা ১৫ মিনিটে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড়ে থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ রাব্বি (২৬), মোঃ শহিদুল ইসলাম @ সুমন (২৭)-কে গ্রেফতার করে। সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বাড়ি গাজীপুর জেলায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

