মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার বগারচর সারমারা ও সাতভিটা এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল বকশীগঞ্জ পৌরসভার মৃত হোসেন আলী আকন্দের ছেলে মোঃ রুকন আকন্দ (৪০) ও টালিয়াপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ শাহ আলম (২৩)।
বকশীগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়,মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে বকশীগঞ্জ উপজেলার সারমারা বগারচর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের ঈদগাহ মাঠের সন্নিকটে পাকা রাস্তা হইতে মোঃ রুকন আকন্দ (৪০) কে ৩২(বত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এবং বকশীগঞ্জ উপজেলার সাতভিটা জোড়া ব্রিজের উপর হইতে মোঃ শাহ আলম (২৩) ৩০(ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান আসামীদের পৃথক দুটি মামলা রুজু করিয়া মঙ্গলবার সকালে বিচারের নিমিত্তে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

