মনোনয়ন প্রত্যাহার করলেন ফিরোজ রশীদ

Date:

একাত্তর বাংলাঃ-

শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। ঢাকা-৬ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি নিজেই গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা নেই। তাই চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেওয়া হয়।

আরও পড়ুন: নৌকা পেয়েও ছাড়তে হলো যাদের

এ ছাড়া একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ। এই আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন।

২০১৪ সালেও কাজী ফিরোজ রশীদ এই আসনের সংসদ সদস্য ছিলেন। এবার আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় তিনি বাদ পড়েন। তাই ক্ষোভ থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, জাতীয় পার্টিকে ২৫টি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। আসনগুলোতে দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য ইসিতে আবেদন করেছে আওয়ামী লীগ।

যেসব আসন ছাড়া হয়েছে জাতীয় পার্টিকে

ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান। রংপুর-১ হোসেন মুকুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গুলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মুশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহুরুল আলম রুবেল, ঢাকা-১৮ শরিফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মনিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ মো. সোলাইমান আলম শেঠ।

এর বাইরে নারায়ণগঞ্জ-৫ আসনটিও জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি আওয়ামী লীগের। যদিও এই আসনে কোনো প্রার্থীই ঘোষণা করেনি আওয়ামী লীগ। আসনটিতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম সেলিম ওসমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩