সুমন ভৌমিকঃ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিকাশ সরকার আলোচনায় শীর্ষে। তিনি ৮নং ওয়ার্ডের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিকাশ সরকার এ শহরে সর্বমহলে পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় মুখ। একাধারে সমাজ সেবক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সফল ব্যবসায়ী, ধর্মানুরাগী, দানবীর এবং অসহায় মানুষের বন্ধু। তার কাছে সাহায্য সহযোগীতার জন্য এসে কেউ ফিরে গেছেন এমন ঘটনা বিরল। নিরহংকারী অত্যন্ত সাদা মনের মানুষ বিকাশ সরকার।
তিনি নিজ উদ্যোগে ৮নং ওয়ার্ডের মানুষের কল্যাণের জন্য অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামীতে আরো ব্যাপকভাবে গঠনমূলক ও জনপ্রতিনিধিত্ব কর্মকান্ডে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। এজন্য তিনি আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জনগণের সেবক হতে চান। চেয়েছেন, সবার কাছে দোয়া, আর্শিবাদ ও সমর্থন।
বিকাশ সরকার ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সাধারণ সম্পাদক হিসাবে সফলতার সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি জনগনের সেবা করে আসছেন।
তিনি সবার সমর্থন নিয়ে ৮নং ওয়ার্ডে নিঃস্বার্থভাবে জনসেবায় আত্মনিয়োগ করতে চান এবং ওয়ার্ডের জনগনের কাছে জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ চান। এবারের আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে জয়ী হবার শতভাগ সম্ভাবনা আছে এবং তিনিও আশাবাদী। তিনি নির্বাচনে জয়ী হলে তার এলাকায় যে কোন উন্নয়নে শতভাগ সাফল্যের সহিত দায়িত্ব পালন করবেন।
৮নং ওয়ার্ডের ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, যেকোনো দুঃসময় ও প্রয়োজনে তিনি কখনো পিছ-পা হননি এবং সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার লক্ষে বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত হয়ে সাধারণ মানুষের সেবা করে চলেছেন।
৮নং ওয়ার্ডের সাধারন ভোটাররা কাউন্সিলর হিসেবে বিকাশ সরকারকেই দেখতে চায়। সেই লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে ভোটের মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছেন। ওয়ার্ডে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গণসংযোগসহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটাররা মাঠের পরীক্ষিত নেতা বিকাশ সরকার পেয়ে ব্যাপক সাড়া দিচ্ছেন।
তিনি যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাদের মনব্যক্ত করে সমর্থন দিচ্ছেন। ৮ নং ওয়ার্ডের সাধারন ভোটারা মনে করেন, বিকাশ সরকার জনপ্রতিনিধি হতে পারলে কল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করবেন।

