সুমন ভৌমিকঃ সকল ধর্মের অনুরাগী বিকাশ সরকার। মন্দির, মসজিদ, গির্জা কিংবা ওয়াজ মাহফিল সব কিছুতেই রয়েছে তার সহযোগিতার হাত। অসাম্প্রদায়িক প্রকৃতির মানুষ তিনি। আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বিকাশ সরকার এখন আলোচনায় শীর্ষে। সর্বমহলে পরিচিত ও অত্যন্ত জনপ্রিয় মুখ বিকাশ সরকার ওয়ার্ডবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সফল ব্যবসায়ী বিকাশ সরকার ওয়ার্ডবাসীর কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ওয়ার্ডবাসীর কল্যাণের জন্য অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতে জনপ্রতিনিধি হয়ে আরো ব্যাপকভাবে গঠনমূলক ও উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য তিনি আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জনগণের সেবক হতে চান। চেয়েছেন, সবার কাছে দোয়া, আর্শিবাদ, সমর্থন ও রেডিও মার্কায় ভোট প্রত্যাশী। ৮নং ওয়ার্ডের সাধারন জনগণ ও ভোটারা খুবই সচেতন। ভোটারগন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। সেই হিসাবে বিকাশ সরকার এগিয়ে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে জয়ী হবার সম্ভাবনা রয়েছে এবং তিনিও আশাবাদী। ওয়ার্ডের ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, যেকোনো দুঃসময় ও প্রয়োজনে তাকে আমরা কাছে পাই। তিনিও নিজেকে উজাড় করে দিয়ে সহযোগিতা করেন। ওয়ার্ডের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার লক্ষে ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত হয়ে সাধারণ মানুষের সেবা করে চলেছেন বিকাশ সরকার। ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে তিনি জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ চান। নির্বাচনে জয়ী হলে তার এলাকায় যে কোন উন্নয়নে শতভাগ সাফল্যের সহিত দায়িত্ব পালন করবেন কথা দিয়েছেন।
৮নং ওয়ার্ডের সাধারন জনগণ ও ভোটাররা কাউন্সিলর হিসেবে বিকাশ সরকারকেই দেখতে চায়। সেই লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে ভোটের মাঠে নেমে “রেডিও” মার্কায় ভোট চাচ্ছেন। ওয়ার্ডের প্রতিটি জায়গায় গণসংযোগসহ ভোট প্রার্থণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটাররা মাঠের পরীক্ষিত নেতা ও জনপ্রিয় ব্যক্তি বিকাশ সরকারকে পেয়ে ব্যাপক সাড়া দিয়েছেন। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাদের মনব্যক্ত করে সমর্থন দিচ্ছেন। সাধারন ভোটারা মনে করেন, বিকাশ সরকার জনপ্রতিনিধি হতে পারলে জনকল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করবেন।
কাউন্সিলর পদপ্রার্থী বিকাশ সরকার প্রতিবেদককে জানান, অবহেলিত ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো। ওয়ার্ডে টিওবয়েল স্থাপন করে বিশুদ্ধ পানি’র সুব্যবস্থা করবো। ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামারা প্রতিস্থাপন করবো। ওয়ার্ডের যে সমস্ত ছেলে-মেয়েরা অর্থের অভাবে উচ্চতর ডিগ্রী পড়তে পারছে না, তাদের আর্থিক সহায়তা করবো। আমি ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ।
৮নং ওয়ার্ডের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ-বিকাশ সরকার
Date:

