একাত্তর বাংলাঃ চুক্তিভিক্তিক নিয়োগ বন্ধ করে চাকরি স্থায়ীকরণ, নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা, স্বাস্থ্যঝুঁকি নিবেচনায় নিয়ে ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন।
বৃহস্পতিবার সকালে সাভারের নতুন চামড়া শিল্প নগরীর সামনে এ শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা জানান, শিগগিরি আলোচনার মাধ্যমে দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় না হলে চামড়া শিল্পের সব কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ার করেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল বের করে।
ট্যানারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা যে সাড়ে ষোলো হাজার টাকা দাবি করেছি। নিম্মতম মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের অন্যান্য যে সুবিধা বিশেষভাবে স্বাস্থ্যঝুঁকি এবং যে পরিবেশ দূষণ সবকিছু মিলিয়ে ৬ দফা দাবিনামা আমরা দিয়েছি।’
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমরা আশা করি এবং অপেক্ষায় থাকবো আমাদের পূবের ঐতিহ্য মোতাবেক আপোস আলোচনার মাধ্যমে দাবি ফয়সালা করবো।’

