৬ দফা আন্দোলনই গণজাগরণ সৃষ্টি করে স্বৈরাচারী পাকিস্তানী শাসকদের পতন ঘটায়

Date:

স্বাধীনতার প্রেক্ষাপট ৬ দফা ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৬ দফা আন্দোলনই পূর্ব বাংলায় গণজাগরণ সৃষ্টি করে এবং স্বৈরাচারী পাকিস্তানী শাসকদের পতন ঘটে। ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ও স্বাধীনতার মূল মন্ত্র।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু ঘোষিত ঐতিহাসিক ৬ দফা দিবস ‘৭ই জুন ১৯৬৬’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
‘স্বাধীনতার প্রেক্ষাপট,৬ দফা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
সংগঠনের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদঅধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, মোঃ শফিকুর রহমান এমপি, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাংবাদিক অজিত কুমার সরকার।
ড. আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু জাতীয়তাবাদী মহান নেতা ছিলেন। বাঙালি মুক্তি ও স্বাধীনতার কথা সব সময় তিনি ভাবতেন। বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। রাষ্ট্রভাষা আন্দোলন ও স্বাধীকার আন্দোলনের রূপকার ছিলেন তিনি। বঙ্গবন্ধু পাকিস্তানী স্বৈরাশাসনের হাত থেকে বাঙালির মুক্তির জন্য রাজনৈতিক কর্মসূচি দেন এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করেন।
তিনি বলেন, ৬ দফা আন্দোলনই পূর্ব বাংলায় গণজাগরণ সৃষ্টি করে এবং স্বৈরাচারী পাকিস্তানী শাসকদের পতন ঘটে। ৬ দফার প্রতিটি দফাই বাঙালির শোষণ বঞ্চনা থেকে মুক্তির নির্দেশনা ছিল।
মোঃ শফিকুর রহমান এমপি বলেন, বাংলাদেশ সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান রয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. এস এ মালেক বলেন, পাকিস্তানের ২৩ বছরের অত্যাচার, নীপিড়ন, বৈষম্য প্রভৃতির বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের ফসল আজকের এই বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান