মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে উন্নয়ন প্রকল্পে প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Date:

২০১৯-২০ অর্থ বছরে শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা বর্তমান ২০১৮-১৯ অর্থ বছরের উন্নয়ন বরাদ্দের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় দেড় হাজারটি বেসরকারি কলেজ ও তিন হাজার বেসরকারি স্কুলের ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ চলতি জুনের মধ্যে শেষ হবে। সারাদেশে ২৬ হাজার ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ হাজার ৯৪৭টি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, ২০০টি ল্যাংগুয়েজ কাম আইসিটি ল্যাব, এক হাজার টি সায়েন্স ল্যাব, ২ হাজার ১২০টি স্মার্ট শ্রেণিকক্ষ, ৪৬টি হোস্টেল নির্মাণ এবং আসবাবপত্র, অফিস সরঞ্জামাদি ও আইসিটি উপকরণ সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয়েছে। দেশে ১২৫টি উপজেলায় ‘আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরও ১৬০টি উপজেলায় তা প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে সর্বমোট ২৯ হাজার ৬২৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা বর্তমান ২০১৮-১৯ অর্থ বছরে ছিল ২৫ হাজার ৮৬৬ কোটি টাকা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে মঞ্জুরি ও বরাদ্দ দাবিসমূহে বলা হয়েছে, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১৯ হাজার ৬৯৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৯ হাজার ৯২৭ কোটি টাকা ব্যয় করা হবে।
বাজেট বক্তৃতায় বলা হয়, মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাসরুম পরিচালনার জন্য ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আওতায় বিভিন্ন বিষয়ে ৩ লাখ ৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।
২০১৯-২০ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসবের মধ্যে রয়েছে- প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ এবং পাঠ্যপুস্তক সহজলভ্যকরণের জন্য ওয়েব সাইটে প্রকাশ, নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভূক্তকরণ, মেধাবৃত্তিসহ মাধ্যমিক ও ¯œাতক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান। ৩১ হাজার ৩৪০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা। একই সাথে মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাসরুম পরিচালনার জন্য ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন বিষয়ে ৩ লাখ ৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৩২৩টি সরকারি বিদ্যালয়ে ভৌত অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন কাজ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান