একাত্তর বাংলাঃ অপারেশন সার্চলাইট শুরুর আগে সেই কালরাত্রির ছবি বা খবর যাতে মিডিয়াতে প্রকাশ না পায় সেজন্য পাকিস্তানী সেনারা সকল বিদেশী সাংবাদিকদের একে একে বিমানে তুলে দিচ্ছিল।
তবে জীবন বাজি রেখে হোটেল ইন্টারকন্টিনেন্টালে লুকিয়ে ছিলেন ২৫ বছর বয়সী সায়মন ড্রিং।
২৭ মার্চ সকালে একটি মোটরভ্যানে করে ঢাকা ঘুরে ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষ চিত্র তিনি সংগ্রহ করেন আর কিছুদিনের মধ্যেই বিশ্ব মিডিয়াতে প্রচার করেন। জীবন বাজী রেখে ২৫ মার্চের বর্বরতা বিশ্বমিডিয়াতে প্রচার করে স্বাধীনতা যুদ্ধে অমর সাইমন।
এর ফলে আন্তর্জাতিক দরবারে উঠে আসে বাংলাদেশের এই নির্মম ধ্বংসযজ্ঞের খবর।

