একাত্তর বাংলাঃ ২০১৮ সালে রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মাদকবাণিজ্য রোধে দেশব্যাপী অভিযানের মধ্যেই গত বছর ৫ কোটি ৩০ লাখ মেথাফেটামাইন ট্যাবলেট জব্দ করে কর্তৃপক্ষ।
এছাড়া, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩’শ সন্দেহভাজন মাদক কারবারি নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আটক করা হয় আরো অন্তত ২৫ হাজার মাদক ব্যবসায়ীকে।
তবে এখনো আগের মতোই মাদকের ব্যবহার হয়ে আসছে উল্লেখ করে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, মাদক কারবারিদের মৃত্যুর পরও মাদক ব্যবসায় তেমন কোন প্রভাব পড়েনি। একইসঙ্গে নিরাপত্তাবাহিনীর মাদক বিরোধী অভিযানে নিহতের ঘটনায় একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করে তারা।

