১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেল আরজু-তানহা- আঁখি চৌধুরীর সিনেমা‘রুখে দাঁড়াও’

Date:

বিনোদন প্রতিবেদক

সামাজিক সংঘাত ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘রুখে দাঁড়াও’ মুক্তি পেল শুক্রবার। ছবিটি মুক্তি পেয়েছে দেশের ১৯টি সিনেমা হলে, পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও তানহা তাসনিয়া। আলাদাভাবে দুজনেরই পাঁচ বছর নতুন কোনো ছবি মুক্তি পেল।

‘রুখে দাঁড়াও’ প্রসঙ্গে নায়ক বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে এই ছবি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি। নতুন বছর শুরু হয়েছে। এই সময় দর্শক সিনেমা হলে ছবিটি দেখুক এটাই প্রত্যাশা করি।

আরও পড়ুন 👉লালমনিরহাটে নসিমন উল্টে মাংস ব্যবসায়ীর মৃত্যু 

২০১৮ সালে সর্বশেষ তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ ছবি মুক্তি পায়। বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এরপর কয়েকটি ছবিতে কাজ শেষ করলেও সেগুলো মুক্তি পায়নি। তানহা বলেন, মনের মতো গল্প পাচ্ছিলাম না বলে নাটকে কাজ করছি। যেসব গল্পের প্রস্তাব পাচ্ছিলাম সেগুলোতে আমার মন সায় দেয়নি।

তিনি জানান, এখন সিনেমার চেয়ে নাটকেই বেশি ব্যস্ত হয়েছেন। যখন সিনেমা কম করা শুরু করেছেন তখন নাটকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন। ভালোবাসা দিবস এবং ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে তার। তানহা বলেন, বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে নাটকের শুটিং করছি। সিনেমা মুক্তির খবরটি হুট করে জেনেছি। আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। জানালে হয়তো সেভাবে প্রচারণায় অংশ নিতে পারতাম।

আঁখি চৌধুরী বলেন,আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই ছবিটি হলে গিয়ে দেখবেন। আপনারা যত বেশি হলে গিয়ে ছবি দেখবেন আমরা তত কাজের প্রতিবেশী আগ্রহ পাব। আমার বিশ্বাস ছবিটি আপনাদের নিরাশ করবে না। এই ছবিটি আমার জন্য আলাদা একটা টার্নিং পয়েন্ট হবে।

‘রুখে দাঁড়াও’ ছবিতে কায়েস আরজু তানহা তাসনিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, নাদের চৌধুরী, সুব্রত, আঁখি চৌধুরী, আশিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান