হেলমেট বিহীন বাইক রাইডারদের হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনাজনিত আঘাত হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ফ্রী হেলমেট উপহার দেন এবং হেলমেট পড়া রাইডারদের রজনীগন্ধার শুভেচ্ছা জানান জামালপুর জেলা পুলিশ।

রবিবার (১৯ মে) বিকালে ‘No Helmet, No Fuel’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ও ফুয়েল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা জরুরি। প্রতিটি মোটরসাইকেল চালককে মোটরসাইকেল চালানোর জন্য জন্য নিয়মিত পেট্রোল পাম্প হতে তেল উঠাতে হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের যেন জ্বালানি সরবরাহ না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।

তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকেরা অবশ্যই হেলমেট পরবেন এটাই প্রত্যাশা। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্, জামালপুর; জনাব সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর সহ ট্রাফিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান