চশমা মার্কায় ভোট দিয়ে আমাকে আরেকবার সুযোগ দিন: জুমান তালুকদা

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

আগামী ২১ মে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম তালুকদার জুমান বলেছেন, আমি ফেরেস্তা না আমি মানুষ, আমার ভুল-ত্রুটি হতেই পারে। আমার ছোটখাটো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনাদের সন্তান,আপনজন হিসেবে ক্ষমা করে দিয়ে আবারও চশমা মার্কায় ভোট দিয়ে আরেকবার সুয়োগ দিন।

জাহিদুল ইসলাম তালুকদার জুমান বলেন,বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আপনাদের সেবক হিসাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। যখন আপনাদের সেই ভোটের প্রতিদান দিতে কাজ শুরু করেছিলাম, ঠিক তখনই শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। আমার ওপর নেমে আসে মিথ্যা মামলার পাহাড়। একের পর এক সাজানো ও মিথ্যা মামলায় আমাকে জর্জরিত করা হয়।ভাগ্যের নির্মম পরিহাস,সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী-সন্তান যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঠিক সেসময় মিথ্যা ডাকাতি মামলা দিয়ে আমাকে গ্রেফতার করা হয়।এরপরও আমার পথচলা থেমে থাকেনি। মানুষের দুঃখ-দুর্দশা ও এলাকার উন্নয়নে সব সময় সক্রিয় থেকেছি। সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়েছি সাধ্যমত।যেখানে দুর্ভোগ-দুর্যোগ, মানবতার আর্তনাদ সেখানে ছুটে গিয়েছি। সবার পাশে দাঁড়িয়েছি। সাধ্যমত আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি।আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, দোয়া করেন এবং আমাকে নিয়ে স্বপ্ন দেখেন। আমি ভালোবাসার সেই ঋণ কোনদিন শোধ করতে পারব না। আমি আজীবন আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট বকশীগঞ্জ গঠনে উপজেলাবাসীর সহযাত্রী হয়ে চলতে চাই। আমি উপজেলাবাসীর পাশে ছিলাম, আগামীতেও তাদের সেবা করার লক্ষ্যে নির্বাচন করছি। উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থন আমার সামনে চলার অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

জানা যায়, দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা নূর মোহাম্মদ এমপির আস্থাভাজন,ত্যাগী, ধৈর্য্যশীল ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম তালুকদার জুমান। সমাজসেবক হিসাবে সবার কাছে সুপরিচিত তিনি। তিনি রাজনীতিতে নাম লেখান ছাত্র জীবন থেকেই। সেই থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক হয়েছেন তিনি।

বকশীগঞ্জ উপজেলাবাসী বলেন,জাহিদুল ইসলাম তালুকদার জুমানের হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালবাসা আওয়ামী লীগের রাজনীতিতে। বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের সাথে রয়েছে তার নিবিড় সর্ম্পক। পরোপকারী, দরদি ও দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও রয়েছে সমান জনপ্রিয়তা। এ কারণে উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আবারও ভাইস চেয়ারম্যান হিসাবে জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে দেখতে চায় বকশীগঞ্জবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান