ভোরের কন্ঠঃ আমিরে শরিয়ত হযরত হাফেজ্জি হুজুর রহঃ এর বড় ছেলে হযরত আহমাদুল্লাহ আশরাফ সাহেব আজ সকাল ৭:২৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
পরিবারের সদস্যরা সবার কাছে হযরতের দারাজাত বুলন্দির জন্য দোয়া চেয়েছেন ।
রাজধানীর ধানমণ্ডি এলাকায় শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালেই তিনি শেষ ত্যাগ করেছেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। জটিল ডায়াবেটিস ও প্রচণ্ড শ্বাস কষ্টসহ জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমিরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন।
ভক্তকূল গভরি শ্রদ্ধার সাথে সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ করে চলেছেন উনাকে যেন আল্লাহ তায়ালা জান্নাতবাসী করেন ।

