একাত্তর বাংলাঃ আসামীয় রকস্টার আনগারাগ পাপনের বিরুদ্ধে একজন সংখ্যালঘু নারীর সাথে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একজন উকিল পাপনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন।
একটি রিয়ালিটি শো’র প্রতিযোগিদের প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন পাপন। এরই ধারাবাহিকতায় ফেসবুক লাইভের এক পর্যায়ে পাপনকে দেখা যায় একজন আদিবাসী নারীকে চুমু খেতে। এর পরই শুরু হয় বিতর্ক। কিন্তু এসব বিতর্ক গায়ে না মেখে পাপন ভিডিওটি তার প্রোফাইলে রেখে দেন এবং সেটি এখনো বহাল তবিয়তে তার প্রোফাইলে আছে।
রুনা ভুয়ান নামের অভিযোগকারী সেই উকিল বলেন, ‘আদিবাসী একজন নারীর সাথে গায়ক পাপনের এমন আচরণে আমি যারপরনাই অবাক হয়েছি। ভিডিওটিতে পাপনকে মেয়েটির গায়ে রং মাখাতে দেখা যায়। আমি হতবাক হয়েছি তার ব্যবহারে। আমি রিয়ালিটি শো’তে সংখ্যালঘু মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

