একাত্তর বাংলাঃ নির্বাচনে সহিংসতার মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন এ নির্দেশ দেন। এর আগে, আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জিকে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ সদরের বিভিন্ন কেন্দ্রে সহিংসতা ও হামলার ঘটনায় সদর থানায় ৪টি মামলা হয়। এতে বিএনপির এক হাজার ২শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।

