একাত্তর বাংলাঃ ভালোবাসা দিবসে প্রেমিককে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এক নারী। কিন্তু ওই নারীর স্বামী হাজির হয় সেখানে। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর স্বামীর ছুরির কোপে নিহত হয় স্ত্রীর প্রেমিক।
১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলর্স পার্ক) এ ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে গিয়েছিলেন ওই নারী ও তার প্রেমিক।
ঘটনার পর অভিযুক্ত স্বামী মেহেদী হাসান রনিকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

