একাত্তর বাংলাঃ আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৪তম বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর মুসলিম উম্মাহার দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশ শুরু হয়। আজ (১৫ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হবে জুমার নামাজ।
তাবলিগ জামাতের দু’পক্ষের মুরব্বিদের মধ্যে যে দূরত্ব হয়েছিলো তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা ৪ দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাওলানা জোবায়েরপন্থীরা ১৬ ফ্রেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন। অন্যদিকে সাদপন্থীরা ১৭ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে দু’দিন ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে ইজতেমায় আগত দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

