স্বাধীনতা দিবসে ময়মনসিংহে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন

Date:

চীফ রিপোর্টারঃ আজ বাঙালীর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ময়মনসিংহের মানুষ দেশপ্রেমী।মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষ তার নামের প্রতি উজ্জল স্বাক্ষর রেখেছেন।

নানা আয়োজনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে দিবসের প্রথম প্রহরে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনীর পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নানা আয়োজনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে দিবসের প্রথম প্রহরে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনীর পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিক প্রতিমন্ত্রী শরীফ আহামেদ। এরপর রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশার, জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন, সিটি প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটুসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অপরদিকে সকাল ৮ টায় ময়মনসিংহ দঃ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে, দলটির শক্তিশালী সংগঠন ছাত্রদল (দক্ষিণ শাখা ও মহানগর শাখা) নগরীর প্রধান প্রধান সড়কে বিশাল র‌্যালী ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে মিছিল করে।

এদিকে সকাল ৯ টায় ময়মনসিংহ রফিক উউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে কুচকাওয়াচ ও শারীরিক কসরতে শুভ সুচনা করা হয়। পরে পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত প্রর্দশন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন ভবনে আলোকস্বজ্বা, রক্তদান, জাতীয় পতাকা উত্তোলনসহ দিনব্যাপী নানা কর্মসুচী পালন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান