সৌর পরিবারে নতুন গ্রহ

Date:

একাত্তর বাংলাঃ সৌর পরিবারে নতুন গ্রহ?

আমাদের এই সৌরজগতে আরও একটি গ্রহ থাকার জোর দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা বলছেন, নেপচুন থেকে আরও দূরে পৃথিবীর চেয়ে ১০ গুণ বেশি ভরের ওই গ্রহ সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ঘুরছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একেবারে চাক্ষুষ কোনো প্রমাণ এখনো পাননি এই গবেষক দল। তবে ওই দূরত্বে মহাকাশে বস্তুগুলো যেভাবে অবস্থান বদলাচ্ছে, তা থেকেই নবম গ্রহের অস্তিত্ব থাকার বিশ্বাস তাদের দৃঢ় হয়েছে।

এ ধারণা সত্যি কি না- তা প্রমাণে সবার সহযোগিতা চেয়েছেন গবেষক দলের নেতা ড. মাইক ব্রাউন।

“এই পৃথিবী থেকে অনেক টেলিস্কোপ আকাশে তাকিয়ে আছে, যার কোনো একটির পক্ষে গ্রহটি খুঁজে পাওয়া খুবই সম্ভব।… আমরা সত্যিই আশা করছি, পৃথিবীর মানুষ নবম গ্রহটি খুঁজে বের করবে।”

কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা হিসাব কষে বলছেন, নেপচুনের চেয়েও ২০ গুণ দূরের একটি কক্ষপথ ধরে ঘুরছে সম্ভাব্য এই নতুন গ্রহ। সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন সূর্যকে প্রদক্ষিণ করছে প্রায় সাড়ে চার বিলিয়ন কিলোমিটার দূর থেকে।

মানুষের চেনা আটটি গ্রহ মোটামুটি একটি বৃত্তাকার পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করলেও সম্ভাব্য নতুন গ্রহের কক্ষপথ অনেকটাই উপবৃত্তাকার। এই পথ ধরে পুরো এক চক্কর ঘুরে আসতে ‘প্ল্যানেট নাইনের’ লেগে যেগে পারে পৃথিবীর হিসাবে ১০ থেকে ২০ হাজার বছর।

ড. ব্রাউন জানান, বামনগ্রহ প্লুটো যেখানে রয়েছে, সেই বরফ আচ্ছাদিত গ্রহাণু বলয় কুইপার বেল্টের কয়েকটি গ্রহাণুপিণ্ডের গতিবিধি পর্যবেক্ষণ করে বড় একটি গ্রহের উপস্থিতি নিয়ে তাদের ধারণা দৃঢ় হয়েছে।

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির ড. ব্রাউনই ২০০৫ সালে কুইপার বেল্টে ২ হাজার ২৩৬ কিলোমিটার চওড়া বামনগ্রহ এরিসকে খুঁজে পান। তার ওই আবিস্কারের কারণে প্লুটোর গ্রহের মর্যাদা খর্ব হয়ে যায়।

সে সময় মনে করা হয়েছিল, এরিস বোধ হয় প্লুটোর চেয়ে সামান্য বড়। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, এরিস নয়, আকারে প্লুটোই সামান্য বড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান