বিশ্ব ইতিহাসে প্রথম টেস্ট-টিউব কুকুরছানা

Date:

একাত্তর বাংলাঃ বিশ্বে প্রথম টেস্ট-টিউব কুকুরছানা

বহু বছরের চেষ্টার পর বিশ্বে প্রথম ‘টেস্ট টিউব’ কুকুরছানার জন্ম হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার করে এ কুকুরছানা জন্মদানে সফল হয়েছেন নিউ ইয়র্কের কর্ন্যাল বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ডিসি’র স্মিথসোনিয়ন ইন্সটিটিউশনের গবেষকরা।

নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি স্ত্রী কুকুরের গর্ভে ১৯টি ভ্রুণ প্রবেশ করান। নির্দিষ্ট সময় পর ওই কুকুরটি সাতটি স্বাস্থ্যবান ছানার জন্ম দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ভেটেরেনারি মেডিসিন বিভাগের অ্যালেক্স ট্রাভিস বলেন, “১৯৭০ সাল থেকেই বিজ্ঞানীরা আইভিএফ পদ্ধতিতে কুকুরের ছানা জন্ম দেওয়ার চেষ্টা করছিলেন। এর আগে প্রতিবারই তারা ব্যর্থ হন।”

আইভিএফ পদ্ধতিতে গবেষণাগারে একটি পরিপক্ক ডিম্বানুকে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়, যেখান থেকে একটি ভ্রুণের জন্ম হয়। পরে সেই ভ্রুণ যথাসময়ে স্ত্রী প্রাণীর গর্ভে স্থাপন করা হয়।

সর্বসাম্প্রতিক এ সফলতার ফলে কুকুর প্রজাতির প্রাণী যেগুলো বিপন্ন বা বিলুপ্তির পথে সেগুলো সংরক্ষণের দ্বার উন্মুক্ত হল। একইসঙ্গে মানুষ এবং প্রাণীর রোগের বিরুদ্ধে লড়াইয়েও এ সফলতা কাজে আসবে বলেই অভিমত কর্ন্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।

এছাড়া, জিন-এডিটিং পদ্ধতি ব্যবহার করে কুকুরের জন্মগত রোগ নির্মূল এবং জন্মগত রোগ নিয়ে গবেষণার পথও এর মধ্য দিয়ে প্রসারিত হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান