একাত্তর বাংলাঃ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ-এর ছেলে তুরাজ আহমদ তাজের বাগদান হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) একটি পারিবারিক অনুষ্ঠানে ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের সঙ্গে লাবিবা জামানের বাগদান সম্পন্ন হয়।
লাবিবা জামান ড. বদিউজ্জামান ভূঁইয়া ও ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা বলে জানা গেছে। লাবিবা জামান পেশায় আইনজীবী। ড. বদিউজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
তুরাজ তাজ সম্প্রতি লন্ডনের লিংকনস ইনন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন। তুরাজ আহমদ তাজের মা কনকা করিম। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ’র সহকারী সম্পাদক। বাগদাদ অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তুরাজের দাদা তাজউদ্দীন আহমদ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। জাতীয় চার নেতার একজন।

