একাত্তর বাংলাঃ গাইবান্ধায় প্রশ্নফাঁস বন্ধের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
শনিবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে। এসময় ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা, অবিলম্বে প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

