একাত্তর বাংলাঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন বাস চালকসহ আরও অন্তত ১৬ জন।
শনিবার, পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে উল্টে গেলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে, বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে হতাহত হন বাসটির আরোহীরা।
বাসটি পশ্চিমা জাভার তাংকুবান পেরাহু থেকে তাংগেরাং শহরে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

